প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহণের পর থেকে যুক্তরাষ্ট্র ২ লাখ ৫০ হাজারেরও বেশি ভিসা বাতিল করেছে। একই সময়ে বিদেশি নাগরিকদের যাচাই-বাছাই কঠোর করার পাশাপাশি অবৈধ অভিবাসনের বিরুদ্ধে পদক্ষেপ জোরদার করেছে দেশটি। এর মধ্যেই উচ্চ দক্ষতার বিদেশি কর্মীদের জন্য ট্রাম্প প্রশাসনের নির্ধারিত ১ লাখ ডলারের এইচ-১বি ভিসা ফি দ্বিতীয় বারের মতো স্থগিত করেছে একটি মার্কিন ফেডারেল আদালত।